Emergency situations on Driving

Share




windshield-wiper-repair

রাস্তায় গাড়ি চালাতে গেলে বিভিন্ন সময় নানা রকম সমস্যায় পড়তে হয়। সেই সমস্যা গুলো থেকে উত্রানোর জন্য একজন চালক কে নানা রকম বিষয় লক্ষ্য রাখতে হয়। তাই আজ এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করা যাক যেগুলো একজন চালকের জানা খুবই জরুরী। 

১। উইন্ডশিল্ড ওয়াইপার যেকোন সময় ভেঙে যেতেই পারে সেই সময়ে একজন চালকের কর্তব্য:

  • উইন্ডশিল্ড ওয়াইপার (windshiled wipers) উইন্ডশিল্ড কে পরিষ্কার করে। যাতে গাড়ি চালক গাড়ি চালানোর সময় বৃষ্টি অথবা বরফের মধ্যে পরিষ্কার দেখতে পায়। যদি কোন কারণে যে কোন একটি ভেঙ্গে যায়, তাহলে অবশ্যই চালককে তা হাত দিয়ে বাকিয়ে রাখতে হবে।

  • দুইটি উইন্ডশিল্ড ই ভেঙ্গে গেলে, ওয়াইপার মোটর বন্ধ রাখতে হবে। বৃষ্টি অথবা কুয়াশার সময় বার বার পরিষ্কার কাপড় দিয়ে উইন্ডশিল্ড মুছতে হবে।

২। রাস্তার এর উপর কোন পশু থাকলে একজন চালকের কর্তব্য:

  • আমাদের দেশে অনেক সময় রাস্তার উপরে পশু শুয়ে বা দাঁড়িয়ে থাকা অবাক করা কোন বিষয় না। আর সেই পশু আবার রাস্তা পার হবার সময় গাড়ি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তাই রাস্তা পার হতে গেলে চালক হর্ন ও ব্রেক করে গাড়ির গতি কমিয়ে দেবে এবং ট্রান্সমিশন নিউট্রালে এনে কিছুক্ষণ অপেক্ষা করে ফার্স্ট গিয়ার দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবে।

  • পশু রাস্তায় শুয়ে থাকলে চালক গাড়ির গতি কমিয়ে আস্তে আস্তে বেরিয়ে যাবে।এ সময় হর্ন দেয়ার প্রয়োজন নেই কারণ হঠাৎ উঠে দাঁড়াতে ও দৌড় দেবার সময় দুর্ঘটনা ঘটতে পারে। যদিও পশুর মালিক কে এ বিষয়ে সতর্কতা মূলক ব্যবস্থা নিতে হবে।

৩। গাড়ির চাকা হঠাৎ খাদে পড়ে গেলে চালকের করণীয়:

  • ড্রাইভিং করার সময় ফার্স্ট গিয়ারে স্টিয়ারিং রেখে অ্যাক্সিলারেটর প্যাডেল এ পা দিতে হবে। আর পিছনের চাকা এবং সামনের চাকার পিছনে ইট দিয়ে কয়েক জন মিলে ধাক্কা দিতে হবে।

  • চাকা খুলে গেলে ইমারজেন্সি স্টপ করতে হবে। এরপর চাকা সঠিক ভাবে লাগিয়ে আবার চালাতে হবে।

৪। চাকা ফেটে গেলে বা চুপসে গেলে চালকের করণীয়:

  • সাথে সাথে ব্রেক করে যথাযথ নিয়মে গাড়ি বন্ধ করে দিতে হবে।

  • চাকায় লিকেজ ঘটলে চালকের কর্তব্য স্ক্রু ড্রাইভার দিয়ে চাকায় বাড়ি মেরে দেখা। যদি টন টন শব্দ করে তাহলে ঠিক আছে। আর যদি ঢব ঢব শব্দ করে বা শো শো শব্দ করে তাহলে গাড়ি বন্ধ করে দিতে হবে।

  • চুপসে যাওয়া চাকা খুলে স্পেয়ার চাকা (spare wheel) লাগাতে হবে। পরে কোন ওয়ার্কশপ এ গিয়ে চুপসে যাওয়া চাকাটিকে ভলকানাইজিং করে হাওয়া দিতে হবে। বেশি খারাপ হলে পরিবর্তন করতে হবে। স্পেয়ার চাকা সবসময় ভাল টা সংরক্ষণ করতে হবে সাথে টুল বক্স ও গাড়িতে সর্বদা রাখতে হবে।



Engine not Starting

Friends fixing car broken down on highway  calling for help on mobile phone. Two man friends talking on phone with assistance  for breakdown car problem.
Broken car on highway road trip with friends.

আজ গাড়ির একটি কমন সমস্যা নিয়ে (Vehicle Common Problem) আলোচনা করা যাক। যেই সমস্যাটিতে পড়েন নি এমন খুব কম মানুষ ই আছেন। আর সেটি হল গাড়ি স্টার্ট না নেওয়া। 

অনেক সময়ই দেখা যায় কোন গুরুত্বপূর্ণ কাজে বের হতে হবে ঠিক এমন সময়েই গাড়ি স্টার্ট নিতে চায় না। গাড়িটি তখন আসে পাশের কোন ওয়ার্কশপে  নিয়ে যাবারও সময় থাকে না । তাই এই সময় পড়তে হয় মহা সমস্যায়। তবে সাধারণ কিছু ইনফরমেশন (Information) জানলে এই সমস্যার সমাধান হতেও পারে। কষ্ট করে গাড়িটি ওয়ার্কশপে নিয়ে গিয়ে যদি দেখা যায় খুবই সামান্য কিছু সমস্যা ছিল যা নিজের পক্ষেই সমাধান করা সম্ভব ছিল তাহলে নিজের উপর রাগ হাওয়া টা অস্বাভাবিক না।

তাই জেনে নেয়া যাক ইঞ্জিন স্টার্ট (Engine Start) না হলে সাধারণ ভাবে কি কি চেক করা যেতে পারে।

  • প্রথম কাজ টি হবে, ব্যাটারি চেক ( Bettery Check) করা। ভাল ভাবে দেখতে হবে কোন কানেকশন লুজ বা ঢিলা হয়ে আছে কিনা।

  • ট্যাংক এ জ্বালানি আছে কিনা সেটাও দেখা জরুরি।

  • গাড়িতে বিভিন্ন যন্ত্র পাতি কিন্তু রাখতেই হয়। সেই হিসেবে ১০ নম্বর টি রেঞ্ছ (wrench) টি রাখলে স্পার্ক প্লাগ (Spark Plug) চেক করা যাবে। স্পার্ক প্লাগে কার্বন জমে আছে কিনা তা দেখতে হবে। জমে থাকলে টা পরিষ্কার বা পরিবর্তন করতে হবে।

  • স্পার্ক প্লাগ (Spark Plug) এর গ্যাপ ০.৪ থেকে ০.৬ মিলিমিটার এর মধ্যে সেট করা হয়। যদি এর বেশি হয়ে যায় তাহলে পরিবর্তন করতে হবে।

  • ডিজেল ইঞ্জিন হলে ডিস্ট্রিবিউটর ক্যাপ গুলোর সংযোগ ঠিক আছে কিনা তা দেখতে হবে।

  • ব্যাটারি এর ক্ষেত্রে আরেকটি বিষয় চেক করতে হয়। তা হল দীর্ঘ দিন গাড়ি না চললে ব্যাটারিতে কার্বন জমে যায়। ফলে গাড়ি স্টার্ট নেয় না। তবে খুব সহজেই এর কার্বন দূর করা যায়। তা হল যেই টার্মিনাল এ কার্বন জমেছে সেখানে গরম পানি ঢেলে দিলে সাথে সাথে কার্বন দূর হয়ে যাবে।

এগুলো বেসিক কিছু চেক আপ যা সবার পক্ষেই করা সম্ভব। তবে এগুলো চেক আপ এর পরেও যদি সমস্যা হয়। তাহলে নিকটস্থ ওয়ার্কশপ এ ডাইগোনসিস এর জন্য নিয়ে যেতে হবে।

এছাড়া যান্ত্রিক তো আছেই। যান্ত্রিক এ ডায়াল করুন। মুহূর্তেই আমাদের সার্ভিস টিম আপনার কাছে চলে যাবে এবং সঠিক সমাধান টি দিয়ে দেবে।